সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

যশোরে ট্রাক মালিককে হত্যাকারী ট্রাক চালক গ্রেফতার


DhakaReport24.com || 2022-06-24 21:37:15
যশোরে ট্রাক মালিককে হত্যাকারী ট্রাক চালক গ্রেফতার

যশোরে বরিশালের ট্রাক মালিক রেজাউল করিম হত্যাকান্ডের শিকার হন। উক্ত হত্যাকান্ডের মূল আসামি ট্রাক চালক হৃদয়কে (২৪) ট্রাক ও ব্যবহৃত মোবাইলসহ কুমিল্লা থেকে গ্রেফতার করেছে যশোর গোয়েন্দা পুলিশের একটি টীম। 

আটককৃত আসামি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম নথুরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে যশোর গোয়েন্দা পুলিশের একটি টিম কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুলে এলাকায় অভিযান চালিয়ে ঘাতক হৃদয়কে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার ‌।


তিনি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় স্বীকার করেছে রেজাউলের নিকট হৃদয় টাকা পেতেন। কিন্তু সে টাকা না দেওয়ায় ক্ষোভে রেজাউলকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী  সাতক্ষীরা ভোমরা থেকে বসুন্দিয়ায় আসার পথে গত ২১ জুন রাত ২ টার দিকে যশোর খুলনা রোডের মুড়লী রেল ক্রসিং পার হওয়ার পর রেজাউল বিশ্রাম নেন। এক পর্যায় সে ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে হৃদয় ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেচিয়ে হত্যা করে রেজাউলকে।


পরে লাশ পাশ্ববর্তী পুকুরে ফেলে দিয়ে ট্রাক ও মোবাইল ফোন চুরি করে নিয়ে চম্পট দেয়। এরপর চুরি করা ট্রাক নিয়ে কুষ্টিয়া খোকসায় যায়। সেখান থেকে পেঁয়াজ নিয়ে কুমিল্লার চান্দিনা কাঠেরপুল পেঁয়াজের আড়তে নিয়ে যায়। পরে সে ট্রাকের নাম্বার প্লেটটি পরিবর্তন করে ফেলে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করে। 

নিহত রেজাউল বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামের ইউনুস বয়াতী ও মমতাজের ছেলে। তিনি নিজের ট্রাক নিজেই চালাতেন।

 
গত ২১ জুন যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলার ঘুনি নাথপাড়া একটি পুকুর থেকে ট্রাক চালক রেজাউলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় সনাক্ত করে পরিবারকে খবর দেয়া হয়। রেজাউলের স্ত্রী হাসিনা বেগম যশোরে এসে এ ঘটনায় হেলপার হৃদয়কে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। ঘটনার তিনদিনের মাথায় যশোরের ডিবির এসআই মফিজুল ইসলাম, এসআই জাকির হোসেন, এসআই আব্দুল্লাহ আল মামুনের সম্বন্বয়ে একটি টিম কুমিল্লা জেলা থেকে হৃদয়কে আটক করে। আজ শুক্রবার (২৪ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম