সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

ঝিকরগাছা বিএনপির সভাপতি তবি, সাধারণ সম্পাদক লিটু


DhakaReport24.com || 2022-06-19 18:18:15
ঝিকরগাছা বিএনপির সভাপতি তবি, সাধারণ সম্পাদক লিটু

যশোরের ঝিকরগাছা উপজেলায় সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন। রবিবার (১৯জুন) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গদখালী ইউনিয়ন বিএনপির তিনটি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ টি ওয়ার্ডের ৩৪৭ জনের মধ্যে ৩৪৩ জন নেতার সরাসরি ভোটে অংশ গ্রহণ করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে তবিবর রহমান তবি, সাধারণ সম্পাদক পদে ওহেদুজ্জামান লিটু এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী আখিজুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য এড. ইসহক, সাবিরা সুলতানা মুন্নী। সকাল ১০ টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম