সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

যশোরে ২ শত বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


DhakaReport24.com || 2022-06-01 16:43:30
যশোরে ২ শত বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সীমান্তবর্তী যশোর জেলার চৌগাছা উপজেলায় ২ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাগর মিয়া (২২) ও নাদিম (২৩) কে গ্রেফতার করেন চৌগাছা থানা পুলিশের একটি বিশেষ টীম। 

গ্রেফতারকৃত সাগর মিয়া শার্শা থানার যাদবপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ও নাদিম যশোর সদর উপজেলার রেলগেট( তেতুলতলা) এলাকার গোলজারের ছেলে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলাম সবুজ বলেন, গতকাল (৩১মে) মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এসআই বিপ্লব সরকার ও এএসআই আরিফ হোসেনসহ পুলিশের একটি চৌকস টীম দায়িত্বরত চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে চৌগাছা টু মহেশপুর গামী পাকা রাস্তার পাশে ফুসকার দোকানের সামনে অভিযান পরিচালনা ২ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাগর মিয়া ও নাদিমকে গ্রেফতার করেন।

 অভিযানের নেতৃত্বদানকারী এসআই বিপ্লব সরকার বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চৌগাছা থানায় আজ ( ১ জুন) বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১/১৩০ এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম