আসন্ন ইদুল ফিতর উপলক্ষে বিবর্তন যশোরের পক্ষ থেকে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বৃদ্ধাশ্রমে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ও শুক্রবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টায় ঘটিকায় যশোর শহরের উপকন্ঠে সমসপুর গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রম “ওল্ড কেয়ার হোমের নিজস্ব কার্যালয়ের অর্ধশতাধিক সিনিয়র সিটিজেনর মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ, জামা, প্যান্ট ও পাজ্ঞাবি বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিবর্তন যশোরের উপদেষ্টা ইয়াসিন আলি, বিবর্তন যশোরের সম্মানিত সদস্য সানোয়ার আলম খান দুলু, সম্মানিত সদস্য আতিকুজ্জামান রনি, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সহ-সভাপতি মানষ বিশ্বাস, সাধারণ সম্পাদক দীপঙ্কর বিশ্বাস, শফিকুল ইসলাম পারভেজ, সাথী, মোহন, তনময়সহ বৃদ্ধাশ্রমের কর্মকর্তাসহ আরো অনেকে।
যশোরের বিখ্যাত নাট্যগোষ্ঠী বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল বলেন, বিবর্তন যশোর সমাজের নানা অসঙ্গতি দূর করার জন্য নাটকের মাধ্যমে যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে বৈশ্বিক মহামারি করোনার ক্রান্তিকালসহ দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব ইদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বৃদ্ধাশ্রমে অবস্থিত সিনিয়র সিটিজেনদের মাঝে ঈদের পোশাক বিতরণ করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন। কারণ নতুন পোশাক পাওয়ার পর বৃদ্ধাশ্রমে অবস্থিত মাদের মুখে যে হাসি দেখেছেন তা লক্ষ টাকা দিয়েও কেনা সম্ভব না।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম