সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

যশোরে প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত 


DhakaReport24.com || 2022-04-26 02:53:45
যশোরে প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত 

সংস্কৃতি শব্দটির আভিধানিক অর্থ চিৎপ্রকর্ষ বা মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন। অর্থাৎ কোন স্থানের মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয় তাই সংস্কৃতি।
 
আর তাই ভবদহের জলাবদ্ধতায় আক্রান্ত এলাকার জনগণের আচার- ব্যবহার, সামাজিক সম্পর্কসহ শিক্ষা  দীক্ষা, কৃষ্টি, কালচারকে তুলে ধরার লক্ষ্য নিয়ে ও বর্ষবরণ উৎসবকে মহিমান্বিত করার লক্ষ্য নিয়ে গত ২২ এপ্রিল ও  আজ মঙ্গলবার  (২৬ এপ্রিল) যশোর জেলার মনিরামপুর উপজেলার সাংস্কৃতিক সংগঠন  সীমানা “নৃত্য হোক শিল্পীর ভাষা, এসো নব আনন্দে মাতি এই বৈশাখে” এই স্লোগানকে সামনে নিয়ে দুই দিন যাবত প্রতিযোগীতা মূলক নৃত্য অনুষ্ঠানের আয়োজন করে।
 
তুহিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস অধ্যাপক ও পরিচালক (অব), পাবনা মানসিক হাসপাতাল। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ কান্তি শিকদার, প্রভাষক ও  সভাপতি কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রদীপ কুমার বিশ্বাস, সহ- সভাপতি সেচ্ছাসেবী সংগঠন   মাইজী ফাউন্ডেশন।

নৃত্যানুষ্ঠানে অনলাইন ও সরাসরি শতাধিক প্রতিযোগী নিবন্ধন  করেন। কয়েক ধাপে প্রতিযোগীতার পর এর মধ্যে সেরা পাঁচ ও সেরা তিন নির্বাচন করে বিশেষ সম্মাননাসহ উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য উপযুক্ত করে তোলা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম