সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই


DhakaReport24.com || 2022-04-11 14:39:30
চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

যশোরের চৌগাছা উপজেলায় কাইয়ুম আলী (৫৫) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে তারা। 

সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামস্থ সৈয়দপুর-সাতমাইলগামী সড়কের পাশ থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত কাইয়ুম যশোর সদর উপজেলার কাদিরপাড়া এলাকার ইসমাইল তরফদারের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপণ কুমার সরকার জানান, সোমবার সকালে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের  সৈয়দপুর-সাতমাইলগামী সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। 

ডিবি ওসি আরও জানান, কায়ুম আলী মোটরসাইকেলে যাত্রী ভাড়ায় চালাতেন এবং গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার জামাতা মুন্নার সাথে কথা হয়।

তারপর থেকে আর কারো সাথে কথা হয় নাই। এরপর সকালে তার লাশ মাঠের মধ্যে পাওয়া যায়। তার ভাড়ায় চালিত সিটি হান্ড্রেড ইন্ডিয়ান পুরাতন মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা দুস্কৃতিকারীরা তার মোটরসাইকেল ছিনতাই ও পরবর্তী গলাকেটে হত্যা করতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম