শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ঝিনাইদহ

সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয় : দুদু


DhakaReport24.com || 2023-10-21 14:57:00
সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয় : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয়। পদত্যাগ করার পর আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে। বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়েই সরকার সংলাপের জাল বিছাচ্ছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আর একটা পথ খোলা আছে। যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আলোচনায় আসেন তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে। 

দুদু বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি। আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। আমরা পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার কথা বলছি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনঃগঠনের কথা বলেছি। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের কোনো আপস নেই।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম