শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ঝিনাইদহে তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন


DhakaReport24.com || 2022-10-13 16:48:15
ঝিনাইদহে তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে নিহতের স্বজনরা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, দুই ভাই মুক্তার বিশ্বাস ও সুজাত বিশ্বাস ও স্ত্রী সুমি খাতুন এবং কলেজ ছাত্রলীগের নেতা আহত সজিব।

এ সময় বক্তারা বলেন, মুরাদ, তৌহিদ, সমরেশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি পক্ষ এ হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেওয়ার পায়তারা চালাচ্ছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, আমাদের সন্তানরা ছিল পরিবারের একমাত্র অবলম্বন। তাদেরকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাত সাড়ে এগারোটায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ধাওয়ায় ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সদর থানায় ও আদালতে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম