শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ঝিনাইদহ

শৈলকূপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্বজনদের দাবি হত্যা

শৈলকূপা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-18 16:44:30
শৈলকূপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাঁচেরখোল ইউনিয়নে  বিথী খাতুন(৪০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত বিথী খাতুন কাঁচেরখোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের রিপন মণ্ডলের তৃতীয় স্ত্রী। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের দাবি যৌতুকের দাবিতে তাকে হত্যা করা হয়েছে।

এই বিষয়ে বিথী খাতুনের প্রথম পক্ষের মেয়ে সানজিদা(১৯) জানান, তার মা বিথী খাতুন সৌদি প্রবাসী ছিলেন। ১ বছর আগে তার মায়ের সাথে রিপন মন্ডলের দ্বিতীয় বিবাহ অনুষ্ঠিত হয়।  কিন্তু বিয়ের পর থেকে রিপন মন্ডল নানা অজুহাতে তার মায়ের কাছ থেকে ২-৩ লক্ষ টাকা যৌতুক বাবদ আদায় করে। সর্বশেষ তার মায়ের ব্যক্তিগত একাউন্টে থাকা আড়াই লক্ষ টাকা আদায়ের দাবিতে প্রতিনিয়ত রিপন মণ্ডল (৪২) তার মায়ের উপর অত্যাচার করে আসছিল।

নিহতের মেয়ে সানজিদা আরও জানান, তার মা ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

এছাড়াও তিনি তার মায়ের মৃত্যুর সঠিক কারণ ও বিচার দাবি করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রিপন মন্ডলের প্রথম স্ত্রীও আত্মহত্যা করেন এবং দ্বিতীয় স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান।

এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,  ঘটনাটি জানার পর তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়ছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম