শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ভারতে অনুপ্রবেশের সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার


DhakaReport24.com || 2022-06-08 21:35:30
ভারতে অনুপ্রবেশের সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৮ জুন) ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-লেবুতলা গ্রামের মোসলেম দফাদারের ছেলে নাজিম উদ্দীন, তার স্ত্রী আন্না বেগম ও কন্যা জুলি খাতুন।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারিক বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের মহিউদ্দীনের ছেলে চাঁন মিয়া (২৬)-কে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতর পিতা মহিউদ্দীন বাদী হয়ে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন।

আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেয়। র‌্যাব মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। বুধবার আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম