শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

হরিণের মাংস-চামড়াসহ আটক ১


ডেস্ক রিপোর্ট 
DhakaReport24.com || 2022-03-05 16:57:00
হরিণের মাংস-চামড়াসহ আটক ১

খুলনায় কোস্টগার্ড সদস্যরা হরিণের চামড়া ও মাংসসহ মো. ফারুক হোসেন (৩৫) নামে এক শিকারিকে আটক করেছে। শনিবার (৫ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। আটক ফারুক দাকোপের নলিয়ানের মৃত কাওছার গাজীর ছেলে।

কমান্ডার লে. এম মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল খুলনার দাকোপ থানাধীন কালাবগী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি হরিণের মাথা, চামড়া, পা ও ২১ কেজি মাংসসহ একজন শিকারিকে আটক করে।

পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও আটক শিকারিকে কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।