শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

রুপসায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-23 21:51:15
রুপসায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আজ ২৩ ফেব্রুয়ারী (বুধবার) সকালে রূপসা উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দরিদ্র এবং মেধাবী ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে ও রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক শারমীন সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমীন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ শাহীনা আজাদ, ইএএলজি প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মোঃ ইকবাল হোসেন এমপি সমন্বয়কারী নোমান ওসমান রিচি রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ টুটুল। শুভেচ্ছা বক্তৃতা করেন আকলিমা খাতুন তুলি।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, রূপান্তরের উপজেলা ফ্যাসিলেটটর আজিজুল ইসলাম। দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনাকে আহবায়ক ও রীনা পারভীনকে যুগ্ন আহবায়ক এবং আকলিমা খাতুন তুলিকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। আগামী এক মাসের মধ্যে ফোরামের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে ১৫০ জন দরিদ্র শিক্ষার্থী স্কুল ব্যাগ প্রদান করা হয়। এর আগে নারী উন্নয়ন ফোরাম সক্রীয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফ্যাসিলিটেটরদের দায়িত্ব পালন করেন ইএএলজি প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মোঃ ইকবাল হোসেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম