শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

দুই মাস বয়সী যমজ শিশুর মরদেহ মিলল পুকুরে


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-18 12:33:30
দুই মাস বয়সী যমজ শিশুর মরদেহ মিলল পুকুরে

খুলনার তেরখাদা উপজেলায় রাতে মায়ের পাশে ঘুমানো দুই মাস বয়সী মনি ও মুক্তা নামের দুই কন্যাশিশুর মরদেহ ভোরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। দুই শিশু ছিল নানার বাড়িতে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়।

নিহত দুই শিশুর বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে। ঘটনার রাতে তার বাবা চাঁদপুরে ছিলেন।

জানা গেছে, রাতে দুইশিশু তার মা কনা বেগমের সাথে ঘুমিয়ে ছিলো। আনুমানিক রাত সাড়ে ৩টার সময় মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং দেখেন তার বাচ্চা দুটি পাশে নেই। এ সময়ে এলাকার মানুষজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকালে বাড়ি পাশের পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, ‘এ ঘটনায় শিশুদের মা, নানা ও নানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

 

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম