শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আট বগি ও চার ইঞ্জিন


DhakaReport24.com || 2022-02-14 02:02:15
মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আট বগি ও চার ইঞ্জিন

মেট্রোরেলের আট বগি ও চার ইঞ্জিনের একটি চালান এখন বাগেরহাটের মোংলা বন্দরে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী এমভি হরিজন-৯ জাহাজটি নোঙর করে। 

জাপানের কোবে বন্দর থেকে আটটি বগি ও চারটি ইঞ্জিন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ছেড়ে আসে জাহাজটি। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের ইঞ্জিন বগির সঙ্গে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জাম এসেছে। দুপুর থেকে এগুলোর খালাস প্রক্রিয়া শুরু হয়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে। 

হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬টি বগি এই বন্দরে আসে। সেসব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মেট্রোরেল। 

মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সূত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে। মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে ১৬টি স্টেশন থাকবে।