শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত


DhakaReport24.com || 2025-08-25
খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম