শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

পীর হাবিবের মৃত্যুতে সাংবাদিক নেতাদের শোক


DhakaReport24.com || 2022-02-05 20:10:30
 পীর হাবিবের মৃত্যুতে সাংবাদিক নেতাদের শোক

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন খুলনার সাংবাদিক নেতারা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শোক জানিয়ে বিবৃতি দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. সাঈদুজ্জামান সম্রাট।