শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনা-৬ আসনে নৌকার রশিদুজ্জামান জয়ী


DhakaReport24.com || 2024-01-07 20:55:45
খুলনা-৬ আসনে নৌকার রশিদুজ্জামান জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান। তিনি এক লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। খুলনা-৬ আসনে মোট ভোটার চার লাখ ৫ হাজার ৩৮২ জন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। ইতোমধ্যে অনেক আসনের ফল আসতে শুরু করেছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম