পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীনভাবে এবং অস্বাস্থ্যকর উপায়ে সরিষার তেল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা সহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে ৩টি সরিষা তেলের মিল কে ১ লক্ষ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ মার্চ) সকাল ১১ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত তদারকিমূলক অভিযানের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব।অভিযানে অনুমোদনহীনভাবে এবং অস্বাস্থ্যকর উপায়ে সরিষার তেল উৎপাদন ও প্রক্রিয়া জাতকরণ করাসহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে বিনোদ অয়েল মিল কে ৬০ হাজার টাকা,দত্ত অয়েল মিল কে১০ হাজার টাকা,ও উৎসব অয়েল মিল ৫০ হাজার টাকা মোট ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন, পরদির্শক (মেট্রোলজি)আলী হাসান, ক্যাব খুলনা-এর সদস্য জেড. এন. সুমন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম