শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় জাকারিয়া শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


মো: ফরহাদ হোসেন- কয়রা(খুলনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-19 16:50:45
কয়রায় জাকারিয়া শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

"দু ফোটা বেদনা সিক্ত আনন্দ অশ্রু"
বিদায়ের সুর অতি ব্যাথাতুর, পাশান যেমনি গলে
বুক ভরে যায় করি হায় হায়,  ডুবেছি অশ্রু জলে।" 

খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া  অনুষ্ঠান গতকাল রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও মোঃ রাসেল হোসনের পরিচালনায়  অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সহকারী  শিক্ষক বশির উদ্দিন, বিন্দ শেখর সরকার,বিদ্যালয়ের অভিভাবক সদস্য জিল্লুর রহমান, আঃ মান্নান, শিক্ষার্থী আব্দুল্যাহ আল মামুন, শারমিন আক্তার প্রমুখ। 

আলোচনা শেষে ২০২৩ সালের ৩৬ জন এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মোঃ আবুল বাশার। এ ছাড়া একই অনুষ্ঠানে ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের ও সম্মননা প্রদান করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/তাআ/আরএএম