শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় গাঁজাগাছ সহ মাদক ব্যবসায়ী আটক


কয়রা(খুলনা)প্রতিনিধিঃ 
DhakaReport24.com || 2023-01-25 16:54:30
কয়রায় গাঁজাগাছ সহ মাদক ব্যবসায়ী আটক

কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ সহ আবারুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে। গতকাল বুধবার ভোর সাড়ে চার টায় উপজেলার বাগালী ইউনিয়নের আর্জুনপুর মোল্লা বাড়ীতে লাগানো গাছ সহ তাকে আটক করা হয়। 

আটককৃত আবারুল অর্জুনপুর গ্রামের মৃত বছির মোড়লের পুত্র। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, কয়রা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনটি গাঁজাগাছ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম