শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রার মহারাপুর ইউনিয়নে ওয়ার্ড সভা


কয়রা(খুলনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-08 15:26:30
কয়রার মহারাপুর ইউনিয়নে ওয়ার্ড সভা

এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শনিবার বিকাল ৩ টায় জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জলাবদ্ধতা দুরকরণে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার পাশাপাশি কৃষি ক্ষেত্রে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করার দাবি জানান উপস্থিতি স্থানীয় জনগন।

ইউপি সদস্য আঃ মান্নান সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ। 

ইউপি সচিব ফারুক হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টু, আবু সাঈদ মোল্যা, আমেনা খাতুন, সেলিনা গাউস, মোস্তফা কামাল, জামাল ফারুক জাফরীন,স্থানীয় সমাজসেবক রাসেল হোসেন,আঃ ছালাম,শওকাত মোড়ল,ইয়াহিয়া হোসেন,লুৎফর রহমান গাজী, সাহেব আলী গাজী, সুমী আক্তার প্রমুখ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম