শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় ইউপি সদস্য কোহিনুরকে লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন


ফরহাদ - কয়রা(খুলনা)প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-04 14:03:15
কয়রায় ইউপি সদস্য কোহিনুরকে লাঞ্চিত  করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা সদর ইউনিয়নের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনুরকে লাঞ্চিত করার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য।

 

গতকাল ৪ জানুয়ারী বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ইউপি নির্বচনের পর থেকে ১নং কয়রা গ্রামের শফিকুল ইসলাম বিভিন্ন  লোকের মাধ্যমে আমাকে হয়রানী করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারী বিকাল ৩ টায় আমি কয়রা ইউনিয়র পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে হাইস্কুল গেটের  সামনে পৌছালে শফিকুল ইসলাম সানা ও তার স্ত্রী কোহিনুর বেগম প্রকাশ্য লোকজনের সামনে আমাকে লাঞ্চিত করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় বাজার ব্যবসায়ীরা আমাকে সেখান থেকে উদ্ধার করে ।

 

এর আগে শফিকুল ও তার স্ত্রী আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি  দিলে আমি নিরুপায় হয়ে গত ১৮ ডিসেম্বর বিষয়টি কয়রা থানায় একটি সাধারন ডায়েরী করি। যার নং-৮২৮ তাং-১৮-১২-২২ ইং। ডায়েরী করার পর শফিকুল সানা আমাকে হয়রানী করতে স্থানীয় আদিবাসী সদস্যদের দিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। পরবর্তিতে ঐ মামলায় তদন্ত শেষে মিথ্যা প্রমান হলে শফিকুল ও তার সহযোগীরা আরও ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানা সড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

 

তার রেশ ধরে ঐদিন আমাকে শফিকুল ও তার স্ত্রী পরিকিল্পতভাবে লাঞ্চিত করে। ঘটনার পর কয়রা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যাতা পায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি সদস্য কোহিনুর ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।