খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহি মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এম. এম ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সকালে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে তার কার্যালয়ে সভাপতি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন গত ১৫ অক্টোবর সম্পন্ন হয়। এতে পাঁচ জন অভিভাবক সদস্য এবং তিন জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। নিয়ম বিধি অনুযায়ী আজ গোপন ব্যালটে সভাপতি নির্বাচনী অনুষ্ঠিত হয়। এতে এম. এম ইমরান হোসেন ৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান দুই ভোট পান। তিনটি ব্যালটে কোন ভোট প্রদান না করায় তা বাতিল বলে গণ্য হয়। নির্বাচনে অভিভাবক সদস্য মোঃ আবু মহাসিন, মোঃ কিবরিয়া শেখ, আব্দুল্লাহ আল মামুন, শংকর গাইন সংরক্ষিত নারী অভিভাবক সদস্য সালমা মাহমুদ (ঝুমুর), কমিটির শিক্ষক প্রতিনিধি মাওলানা আতাউর রহমান, প্রভাস কুমার রায় ও রীনা ঘোষ অংশগ্রহণ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম