রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

খুলনার ডুমুরিয়ায় ১৫টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৪


ডুমুরিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-17 20:44:45
খুলনার ডুমুরিয়ায় ১৫টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৪

খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে থানা পুলিশের এক প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে, ডুমুরিয়া থানা-পুলিশ দুই মাসব্যাপী অভিযানের মাধ্যমে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের চার সদস্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার কাকশিয়ালী গ্রামের মোঃ সালাউদ্দীন (৩১), নগরীর লবনচরা থানার জিরোপয়েন্ট এলাকার মোঃ সম্রাট ইসলাম শান্ত (১৯), ডুমুরিয়া থানার দক্ষিণ মিকশিমিল গ্রামের মোঃ শরিফুল ইসলাম গাজী (৩০) এবং যশোর জেলার কেশবপুর থানার মোঙ্গলকোট গ্রামের মোঃ মিজানুর রহমান (২৬) কে গ্রেপ্তার করে।

আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেল নড়াইল, সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে। 

আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) তানভীর আহমেদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কনি মিয়া (বিপিএম) সহ থানা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম