রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


ডুমুরিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-17 15:57:00
খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। 

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে পণ্যের মান বজায় রাখতে হবে। মানহীন-ভেজাল পণ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বাজারে গুণগত মানসম্মত পণ্যের সরবরাহ ও ক্রয়-বিক্রয় নিশ্চিতে বিএসটিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

এছাড়া উৎপাদক ও ভোক্তাদের সচেতনতা পণ্যের মান ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, জনস্বার্থে আইনের যথাযথ প্রয়োগ থাকতে হবে। পণ্যের ওজন ও পরিমাপে কমবেশি করা, ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর মতো অপরাধকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এর মাধ্যমেই উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা বিশ্ব বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ এবং খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী মোঃ সেলিম রেজা। বিশ্ব মান দিবস পালনে এবারের প্রতিপাদ্য ছিলো ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম