রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

ডুমুরিয়ায় নারী নিয়ে ফুর্তি করার সময় ধরা খেলেন দুই ব্যবসায়ী


ডুমুরিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-15 22:51:30
ডুমুরিয়ায় নারী নিয়ে ফুর্তি করার সময় ধরা খেলেন দুই ব্যবসায়ী

নারী নিয়ে অসামাজিক কার্য্যকলাপ করার সময় হাতে নাতে ধরা খেলেন খুলনার ডুমুরিয়ার চুকনগর বাজারের আব্দুল্লাহ মোটরস এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও তার অপর এক সহযোগী। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর রাতে থানার গুটুদিয়া নামক এলাকায়। এ ঘটনায় থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।

সাধারণ ডায়েরী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজারের মেসার্স আব্দুল্লাহ মোটরস এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন (২৭) ও তার সহযোগী কেশবপুর থানা এলাকার শোভন মন্ডল (২৬) শনিবার ভোর রাতে থানার গুটুদিয়া এলাকার ফুটবল মাঠের পাশে খুলনা নগরীর বয়রা এলাকার নুসরাত জাহান লাবনী (২২) নামে এক নারীকে ঢাকা মেট্রো-ও ০০-০৬৩৯ নাম্বারের একটি প্রাইভেট কারের মধ্যে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়।

বিষয়টি স্থানীয় গুটুদিয়া বাজার পাহারাদারদের দৃষ্টিগোচর হলে তারা প্রাইভেট কারটি আটকিয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মামুন ও তার সহযোগী এবং ওই নারীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি এন্ট্রি করে আটক তিন জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম