খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খুলনা সদর থানা এলাকার মোছাঃ ছালমা খাতুন (২৫) ও ফয়জুল্লাহ হোসেন রাব্বি (২৬) দৌলতপুর থানা এলাকার মোঃ সোহেল ওরফে মোহাম্মদ (৩৬) এবং খালিশপুর থানা এলাকার সুহিব শেখ (২৩) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম