রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

ধর্মীয় ও পার্থিব জীবনে মানবজাতির জন্য রাসূলের শিক্ষা-কেসিসি মেয়র


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-09 17:21:45
ধর্মীয় ও পার্থিব জীবনে মানবজাতির জন্য রাসূলের শিক্ষা-কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,'সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) ছিলেন বিশ্বের জন্য রহমত স্বরূপ। ধর্মীয় ও পার্থিব জীবনে রাসুলের শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর আদর্শ নিয়ে চললে সমাজে কোন হানাহানি থাকবে না।
 
তিনি আজ (রোববার) সকালে নগর ভবন চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া-মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মেয়র বলেন, 'ইসলাম শান্তির ধর্ম। রাসুলের আদর্শ অনুসরণ করে চললে জীবন উন্নত হবে। হযরত মুহাম্মদ (সা:) তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাঁর আদর্শ ও বিচক্ষণতা বিশ্বের জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি নারীর মর্যাদা ও অধিকারের বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু। কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

 হযরত মুহাম্মদ (সা:) এর জীবন সম্পর্কে  আলোচনা করেন কেসিসি’র ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, কেসিসি’র শিক্ষা সমিতির সভাপতি মাওলানা নাছির উদ্দিন কাসেমী ও খুলনা আলীয়া মাদ্রাসার মুফতি মুসফিকুর রহমান। অনুষ্ঠানে কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
 
পরে মেয়র দিবসটি উপলক্ষ্যে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 
এদিকে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম