শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় র‍্যাবের অভিযানে ৫ অপহরণকারী গ্রেপ্তার

অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-03 00:28:30
খুলনায় র‍্যাবের অভিযানে ৫ অপহরণকারী গ্রেপ্তার

খুলনায় ৫ কোটি  টাকা মুক্তি পনের দাবীতে  ব্যবসায়ীকে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার এবং ভিকটিমকে  উদ্ধার করেছে র‌্যাব-৬ খুলনা। আজ বুধবার দুপুরে নগরীর হরিণটানা থানার আল আসকা নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  অপহৃত ভিকটিম মোঃ নিরু মোল্লা (৫০) গোপালগঞ্জ সদর বিজয়পাশা এলাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী।  গত মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে তিনি  নিজ বাড়ি গোপালগঞ্জ হতে ব্যক্তিগতমাইক্রো বাসযোগে ব্যাবসায়িক কাজে খুলনার উদ্দেশ্যে রওনা হন। সকাল পৌনে ৮ টার দিকে তিনি খুলনা নগরীর কেডিএ ময়ূরি আবাসিক প্রকল্পের মেইন গেটের সামনে সোনাডাঙ্গা বাইপাস মহাসড়কে পৌছামাত্র ৮/১০ জন সন্ত্রাসী মোটর সাইকেলে করে এসে নিরু মোল্যার গাড়িটিকে ফিল্মি স্টাইলে থামায়। 
অপহরণকারীরা জোরপূর্বক গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে জীবননাশের হুমকি দিয়ে অপহরণ করে চোখ বেঁধে খুলনার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি করে। অপহরণকারীরা ভিকটিমের কাছে ৫ কোটি টাকা মুক্তিপন দাবী করে। মৃত্যুর ভয়ে ভিকটিম প্রাথমিকভাবে অপরহরণকারীদেরকে ৫০ লক্ষ টাকা দিতে রাজি হন। এ সময় অপহরণকারীরা একটি ব্যাংক এ্যাকাউন্টে  টাকা পাঠিয়ে দিতে বলে। 

তখন ভিকটিম নিরু মোল্লা তার ফিলিং স্টেশনের ম্যানেজার মাফিকুলকে ফোন দিয়ে ৫০ লক্ষ টাকা পাঠিয়ে দিতে বলেন। ভিকটিমের স্ত্রী ও বড় ভাই সিরাজ মোল্লা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ খুলনা এ অবহিত করেন। 
উক্ত ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬  এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত অপহরণকারীরা কেএমপির হরিণটানা থানাধীন ৩নং গুটুদিয়া আল আকসা নগর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব আল আকসা নগর এলাকায় প্রায় ৬ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের সদস্য গোপালগঞ্জ সদর থানার তেবাড়িয়া গ্রামের রাজু শেখ(২৫), নড়াইল জেলার নড়াগাতি থানার খামার গ্রামের সাইফুল ইসলাম মোল্লা(৩০) ওই এলাকার পহরডাঙ্গা গ্রামের মোঃ হোজাইফা আল বারী(২৮),দৌলতপুর থানার  আঞ্জুমান রোড এলাকার  মোঃ রানা বেগ(৩০)এবং লবনচরা থানার নিজ খামার এলাকার  মোঃ রাসেল মৌলঙ্গী(২৮)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তারা জড়িত আছে মর্মে স্বীকার করে। 
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের হরিণটানা থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম