রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত 


DhakaReport24.com || 2022-05-12 23:04:15
সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত 

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. রকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় খুলনার ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর এ ঘটনাটি ঘটে। নিহত রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে। 

ফুলতলা থানার অফিসার ইনচার্জ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম সন্ধ্যায় মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর গেলে দুই জন যুবক তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। 

ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দুটি গুলি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম