রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় ৭২ মেট্রিক টন তেল মজুদ : ৩ প্রতিষ্ঠানকে জরিমানা  


DhakaReport24.com || 2022-05-12 16:21:00
খুলনায় ৭২ মেট্রিক টন তেল মজুদ : ৩ প্রতিষ্ঠানকে জরিমানা  

খুলনায় গুদামে অতিরিক্ত ৭২ মেট্রিক টন সয়াবিন তেল মজুদ করায় ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার জন্যই বিপুল পরিমাণ তেল মজুদ রেখেছিল প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে খুলনার বড় বাজারে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। অভিযানে সার্বিক সহায়তা করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা। র‌্যাবের সদর কোম্পানি কমান্ডার এসপি আল আসাদ বিন মাহফুজ এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, অভিযানে তিন প্রতিষ্ঠানে অতিরিক্ত ৭২ মেট্রিক টন সয়াবিন তেল পাওয়া যাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলিপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব ৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ভবিষ্যতে যেন তারা এমন সংকট তৈরি করতে না পারেন এজন্য তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে।  

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম