রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২


DhakaReport24.com || 2022-05-05 21:59:30
খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত এবং দুই জন যাত্রী আহত  হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড় ও বরাতিয়া নামক স্হানে।থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫ টার দিকে ডুমুরিয়া বাস স্ট্যান্ড থেকে একটি ভ্যান যোগে ইজিবাইক চালক ডুমুরিয়া গ্রামের ইজিবাইক চালক শরিফুল ইসলাম তার ৮ মাস বয়সী শিশু পুত্র ইব্রাহিম কে নিয়ে বাড়ি ফিরছিলেন। 

এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি পাজেরো জীপ গাড়ি (খুলনা মেট্রো ঘ ১১- ০১৬০)ডুমুরিয়া  মহিলা কলেজ মোড়  এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়ীটির সামনে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়ীতে   যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়লে শিশুটি সহ আরো দুই জন গুরুত্বর আহত হয়। 

স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসারত অবস্হায় শিশুটির মৃত্যু হয়। অপর দিকে বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া নামক স্হানে মোটর সাইকেল দূর্ঘটনায় আরোহী নড়াইল জেলার সদর থানা এলাকার রনি বিশ্বাস(৩০) নামক এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান,গুরুত্বর আহত দুইজন যাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাজেরো গাড়ীটি জব্দ করা গেলেও ড্রাইভার পালিয়ে গেছে। নিহত দু'জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম