রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

স্বেচ্ছায় নিখোঁজ ব্যক্তিকে এক বছর পর উদ্ধার করল র‌্যাব


DhakaReport24.com || 2022-04-30 20:00:30
স্বেচ্ছায় নিখোঁজ ব্যক্তিকে এক বছর পর উদ্ধার করল র‌্যাব

স্বেচ্ছায় আত্মগোপনের প্রায় এক বছরের বেশি সময় পর খুলনার সোনাডাঙ্গা এলাকার এক যুবককে উদ্ধার করেছে র‍্যাব। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে কক্সবাজারের শাহিন বিচ এলাকা থেকে রফিক হোসেন পলকে উদ্ধার করা হয়।

শনিবার (৩০ এপ্রিল) বেলা র‌্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। ৩২ বছর বয়সী রফিকের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানায়।

র‍্যাব জানায়, ২০২১ সালের ৭ জানুয়ারি থেকে পলকে খুঁজে পাওয়া যায় না। পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন। সোনাডাঙ্গা থানায় তার নিখোঁজের সাধারণ ডায়েরি করে পরিবার। অপহরণের পর গুম করা হয়েছে এমন অভিযোগও ওঠে। তাকে উদ্ধারে কাজ শুরু করে র‍্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিতের পর উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক দেয়া তথ্যের বরাতে র‍্যাব জানায়, করোনা মহামারির আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তার চাকরি চলে যায়। চাকরি হারানোয় ও পারিবারিক চাপে হতাশায় স্বেচ্ছায় আত্মগোপন করেন।

আত্মগোপনে গিয়ে তিনি প্রথম সাত মাস ঢাকায় মাস্ক বিক্রি করেন। পরের তিন মাস সদরঘাটে খেলনা বিক্রি করেন। এরপর মুন্সীগঞ্জ গিয়ে ৯ দিন হকারি করেন। সেখান থেকে নারায়ণগঞ্জ গিয়ে টোকাই হিসেবে পাঁচ মাস পুরোনো বোতল ও লোহা কুড়িয়ে বিক্রি করেন। সবশেষে যান কক্সবাজার। সেখানে শাহিন বিচে একটি চায়ের টং দোকানে মাসিক ৯ হাজার টাকা বেতনে চাকরি নেন।

র‍্যাব কর্মকর্তা বজলুর রশীদ বলেন, কেউ নিখোঁজ হলেই যে তাকে গুম করে হত্যা করা হয়েছে এই ধারণা সঠিক নয়। নিজস্ব বিবেক, বুদ্ধিমত্তা ও বিশেষ সচেতনতায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলা সম্ভব। রফিককে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম