রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : খুলনা

দুর্নীতির অভিযোগে জেলা পরিষদের কাগজপত্র জব্দ


DhakaReport24.com || 2022-04-25 22:42:15
দুর্নীতির অভিযোগে জেলা পরিষদের কাগজপত্র জব্দ

খুলনা জেলা পরিষদে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়।

দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বিজয় কুমার রায় অভিযানে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আল আমিন।

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুদক তদন্ত করছে। সোমবার বেলা ১১টার দিকে দুদকের টিম জেলা পরিষদে যায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করে কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করে।

এ বিষয়ে খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক (ডিডি) আব্দুর ওয়াদুদ বলেন, খুলনা জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আমাদের কাছে আগে থেকে অভিযোগ ছিল। কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

আরও কিছু রেকর্ডপত্র চেয়ে এসেছি। এগুলো যাচাই-বাছাইয়ের পর কোনো বিষয়ে অসংগতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম