শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার ১৮ কেজি হরিণের মাংস উদ্ধার


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-05 13:35:30
খুলনার ১৮ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনার কয়রা থানা পুলিশের অভিযানে কয়রা গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল কাইয়ুম সোমবার রাত ১০টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে কয়রা গ্রামের জনৈক মতি সাংবাদিকের বাড়ির পাশে বিলের ফাঁকা জায়গা হতে পরিত্যাক্ত অবস্থায় ১৮ কেজি হরিণের মাংস উদ্ধার করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাংস আজ বিনষ্ট করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম