শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

হতাশাগ্রস্ত হয়ে কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-04 19:34:45
হতাশাগ্রস্ত হয়ে কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ১৮ ব্যাচের ছাত্র অন্তু রায় (২১) আত্মহত্যা করেছে। 

আজ সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, অন্তু খুবই মেধাবী ছাত্র ছিল। তবে তার পরিবারে আর্থিক অনটন ছিল। পাশাপাশি কুয়েটের ড. এম এ রশিদ হলেও তার অনেক টাকা বকেয়া হয়ে গিয়েছিল। গত রোববার অন্তু তার পরিবারের কাছে টাকা চায়। এ সময় তার মা তাকে ৩ হাজার টাকা দিয়েছিল। এরপর সোমবার সকালে তার বাবা দেবব্রত রায় ও তার মা মাঠে যায় কাজ করতে। তার ছোট বোন বেলা ১১টার দিকে প্রাইভেট পড়া শেষ করে এসে ঘরের মধ্যে অন্তুর লাশ ঝুলতে দেখে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে পোস্ট মর্টেমের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম