বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু


DhakaReport24.com || 2022-03-11 02:06:45
সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে ছামি হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে কয়া রেলওয়ে ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত  ছামি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে এবং স্থানীয় এমএন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে গড়াই নদী থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে।

ছামির চাচা আরিফুল জানান, বিকেলে কয়া রেলওয়ে ব্রিজের উপর চার বন্ধু একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে তুহিন, রিপন শেখের ছেলে বাধন ও আলমগীর হোসেনের ছেলে রাজ্জাক মোবাইলে সেলফি তোলার সময় হটাৎ করেই ট্রেন চলে আসে। এসময় ছামি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরে কুমারখালী থানায় দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা ধরে ছামিরের খোঁজ করেও ব্যর্থ হয়। তবে, এরপরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১০টার দিকে গড়াই নদী থেকে মৃত অবস্থায় ছামিকে উদ্ধার করে

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, ব্রিজ থেকে ছেলেটি নদীর যে স্থানে পড়ে ছিল। সেখানে পানি অনেক গভীর হওয়ার কারণে লাশ উদ্ধারে সময় লেগেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম