বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

চলন্ত গাড়ি থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু


DhakaReport24.com || 2022-03-10 11:55:45
চলন্ত গাড়ি থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

চলন্ত গাড়ি থেকে পড়ে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৯টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাট মাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মনা (২২)।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম সরদার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মেহেরপুর থেকে পোড়াদহ কাপড়ের বাজারে যাচ্ছিলেন মনা। এ সময় কামিরহাট মাটপাড়া এলাকায় স্টিয়ারিং গাড়ির ওপর থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।