শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


ইবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-08 02:54:30
ইবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। 

আলোচন সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, নারী, পুরুষের থেকে বড় পরিচয় আগে আমি একজন মানুষ। এজন্য আগে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজে আজ নারী ও পুরুষ কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে সমান ভূমিকা রেখে চলেছে। তিনি আরও বলেন, দেশের সব জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে নারীরা পুরুষের থেকে এগিয়ে আছে। 

এছাড়া বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সেলিনা নাসরীন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ড. নিলুফা আক্তার বানু, প্রফেসর ড. মোছা. হামিদা খাতুন, সহযোগী অধ্যাপক ড. মাকসুদা আক্তার. ড. আরমীন খাতুন, সহকারী অধ্যাপক শিরিনা খাতুন সহকারী অধ্যাপক বনানী আফরীন, বিলাসী সাহা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম