ট্রেনে কাটা পড়ে কুষ্টিয়ার মিরপুরে আয়েশা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ীয়া গেটপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
একই উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার আকাশ আলীর মেয়ে আয়েশা।
আয়েশার নানা আব্দুর রশিদ জানান, আয়েশা তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সকালে সে রেল লাইনের ধারে হাটাহাটি করছিল। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা য়ায় আয়েশা।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, গেটপাড়া নামক স্থান থেকে ট্রেনে কাটা পড়া একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে একই ট্রেনে ২ কিলোমিটারের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।