রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে মোফাজ্জেল হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি মিস্ত্রী পাড়ার মৃত কেরুর ছেলে মোফাজ্জেল হোসেন।
জানা যায়, সকালে মোফাজ্জেল হোসেন উক্ত স্থানের রেল লাইন দিয়ে হাঁটছিলো। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।