বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না: হানিফ


DhakaReport24.com || 2024-03-24 15:16:45
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, কোনো কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন বিএনপি আবারও তাদের পুরনো অস্ত্র ব্যবহার করার চেস্টা করছে। সেটা হলো ভারত বিরোধিতা। সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটা ভিন্নখাতে নিতে বিএনপি মিথ্যাচার করছে।

হানিফ বলেন, ভারত বিরোধীতার নাটকবাজি করে কোনো লাভ হবে না। অন্য কোনো দেশের নয়, এই দেশের জনগনের আস্থা অর্জন করেই বার বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া দিশা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের স্বরণ সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন। কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এই স্বরণ সভার আয়োজন করেন। প্রেসক্লাব ও ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এহেতেশাম রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, প্রয়াত ইহসানুল করিমের সহধর্মীনি মমতাজ শিরিন করিম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবীন সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম (হেলাল) গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম