কুষ্টিয়া-২ আসনের ভেড়ামারার ৫০টি কেন্দ্রের ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু পিছিয়ে পড়েছেন।
১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি এ পর্যন্ত ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়েছেন।
এদিকে ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল জানানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম