শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবিতে নোফেলিয়ানদের মিলনমেলা ও শিক্ষার্থী সংবর্ধনা


আহসান হাবীব রানা (ইবি প্রতিনিধি)
DhakaReport24.com || 2023-10-05 17:03:15
ইবিতে নোফেলিয়ানদের মিলনমেলা ও শিক্ষার্থী সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নোফেল ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে মিলনমেলা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের  ৪০১ কক্ষে বিশ্ববিদ্যালয়ের নোফেলিয়ানদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এইসময় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীনদের ফুলেল শুভেচ্ছা ও প্রবীনদের ক্রেস্ট প্রদান এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি নোফেল ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এবি এম ফারুক, অনলাইনে যুক্ত ছিলেন, অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিম উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ, এছাড়া আরো উপস্থিত ছিলেন নোফেলের সাবেক সভাপতি আজিজুল হক পিয়াস ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম শাকিল। 

এ সময় প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড.  অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ বলেন, 'শিক্ষার্থীদের নিজেকে নিজেদের জায়গা তৈরী করে নিতে হবে। বড়দের থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। সর্বোপরি নতুনদের জন্য শুভেচ্ছা ও অন্যদের জন্য শুভ কামনা।'

এসময় সমাপনী বক্তব্যে নোফেলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, 'বৃহত্তর নোয়াখালী থেকে আগত শিক্ষার্থীদের আত্মার বন্ধনে আবদ্ধ করতে আমাদের আজকের এই আয়োজন। আজকের অনুষ্ঠান প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে। নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে এই ধরনের আয়োজন চলমান থাকবে।'
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম