শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবিতে ছাত্রী নির্যাতন: প্রতিবেদন জমা দেননি তদন্ত কমিটি


আহসান হাবীব রানা - ইবি
DhakaReport24.com || 2023-02-25 20:46:45
ইবিতে ছাত্রী নির্যাতন: প্রতিবেদন জমা দেননি তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালযয়ের (ইবি) আবাসিক হলে বিবস্ত্র করে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্তকাজ ও পর্যালোচনা শেষ ও অফিস চলাকালে প্রশাসনের কাছে শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও  দিতে পারেনি তদন্ত কমিটি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিষয়টি সম্পন্ন করে প্রশাসন বরাবর জমাদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন বলে গত শুক্রবার গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন তদন্ত কমিটির সদস্য সচিব আলীবদ্দীন খান। 

এদিকে আজ শনিবার ছাত্রী নির্যাতনের নানা দিক খতিয়ে দেখতে তৃতীয় দিনের মতো তথ্য উপাত্ত পর্যালোচনা বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি।  আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মন্ডলের কক্ষে কমিটির সকল সদস্যদের মিলিত হওয়ার কথা থাকলেও তারা অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মার কক্ষে মিলিত হয়।  এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল, সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, সদস্য ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্য সচিব একাডেমিক শাখার উপরেজিস্ট্রার আলীবদ্দীন খান।

এ বিষয়ে সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্ত কমিটির সদস্য সচিব আলীবদ্দীন খানের জানান, আমরা খুবই ব্যস্ত আছি। কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করছি। পরবর্তীতে বিকাল ও সন্ধায় একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। 

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম