ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ১৩তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন এবং নবীন সদস্যদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তারুণ্যের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. নাজমুল হুদা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়সাল মাহমুদ নয়ন এবং তাপস্বী রাবেয়া।
প্রসঙ্গত, “অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য” এ উপজীব্যকে ধারণ করে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি কার্যক্রম ইত্যাদি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম