শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবিতে ওবিই কারিকুলাম প্রস্তুতি বিষয়ক কর্মশালা 


DhakaReport24.com || 2022-06-26 17:04:30
ইবিতে ওবিই কারিকুলাম প্রস্তুতি বিষয়ক কর্মশালা 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সেমিনার-কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যেমন সঠিক পরিকল্পনা ও কার্যসূচি লাগে তেমনি শিক্ষার ক্ষেত্রেও আমরা লক্ষ্য নির্ধারণ করবো এবং সেই অনুযায়ী কাজ করবো। তিনি বলেন, পঠন-পাঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে হবে। আমরা সামনের সারিতে থাকতে চাই।

আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরওয়ার জাহান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

 


ঢাকারিপোর্ট২৪.কম/এম্এম/আরএএম