কুষ্টিয়ার মিরপুরে পিকাপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মেঘনা খাতুন (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি পুলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন আহত হয়েছে। নিহত গৃহবধূ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ফকিরাবাদ এলাকার মহিদুল ইসলামের স্ত্রী।
কুর্শা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহাদ আলী বলেন, রাত ৯টার দিকে মহিদুল তার স্ত্রী এবং এক বন্ধুকে নিয়ে
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরিত দিক থেকে আসা পিকাপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ মেঘনা খাতুন নিহত হয়। এসময় তার স্বামী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আহাদ আলী আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশ নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করা যায়নি। তবে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম