কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
সোমবার ( ২ মে ) বিকালে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ৮ জন। তাদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন জানান, বিকালে আস্থানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কেরামত মন্ডল ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কেরামত মন্ডল গ্রুপের ৩ জন এবং ফজলু মন্ডল গ্রুপের ১ জন নিহত হয়। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড ফায়ার করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম