শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু


DhakaReport24.com || 2022-04-23 10:47:45
পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পানিতে ডুবে আসাদুর জামান নুর (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার লাহিনী বটতলা খালের সুইচ গেট নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত নুর লাহিনী বটতলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে খুলনা ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ছিল।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ছুটি থাকায় নুরকে নিয়ে খালে গোসল করতে যান তার সেজো ভাই আব্দুল্লাহ। গোসলের এক পর্যায়ে ক্যানালের সুইচ গেটের ওপর দাড়িয়ে পানিতে ঝাঁপ দেন দুই ভাই। এ সময় খালে অত্যাধিক স্রোত থাকায় ডুবে যান নুর ও আব্দুল্লাহ। পরে স্থানীয়রা এসে আব্দুল্লাহকে উদ্ধার করতে পারলেও নূরকে মৃত উদ্ধার করা হয়। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম